শনিবার, ১৯ মে, ২০১২

বাংলাদেশি নারীর প্রথম এভারেস্ট জয়

বাংলাদেশের নিশাত মজুমদার বিশ্বের সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ এভারেস্টে পৌঁছেছেন। তিনিই দেশের প্রথম নারী, যিনি এভারেস্ট জয় করলেন।


বাংলা মাউন্টেনিয়ারিং ক্লাব সূত্রে জানা গেছে, ক্লাবের দুই সদস্য নিশাত মজুমদার ও এম এ মুহিত আজ সকাল সাড়ে নয়টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। 


ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার-প্রিয় নিশাত। ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক পাস করেছেন তিনি। একবার হঠাত্ বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক হয়ে কিছুদিন কাজ করেছেন। সেখান থেকেই ইনাম আল হকের সঙ্গে পরিচয়। তারপর বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে (বিএমটিসি) যোগদান।
হিমালয় পর্বতকে জয় করতে হবে—এই উপলব্ধি থেকে বিএমটিসি হিমালয়ে অভিযানের জন্য প্রথম মহিলা দল পাঠায়। সেটি ২০০৬ সালের সেপ্টেম্বরের কথা। সেই দল প্রথম এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছায়। পাঁচজনের সেই দলের কনিষ্ঠতম সদস্য ছিলেন নিশাত মজুমদার। এরপর দেশের প্রথম নারী পর্বতারোহী সাদিয়া সুলতানার নেতৃত্বে ২০০৬ সালের নারী দিবসে কেওক্রাডাং ট্রেকিংয়ে অংশ নেন নিশাত।
২০০৮ সালের ৪ জুন নেপালে হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা হিমালে সিঙ্গাচুলি পর্বতে ওঠেন নিশাত। যার উচ্চতা ২১ হাজার ৩২৮ ফুট (ছয় হাজার ৫০১ মিটার)। ওই অভিযানে সিঙ্গাচুলি অভিযানের পুরো দলের নেতৃত্ব দেন নিশাত মজুমদার। 

তাকে অনেক অভিন্দদন

শুক্রবার, ১৮ মে, ২০১২

বিতর্কের বিষয় কোচিং

কোচিং সেন্টারের প্রসার সিক্ষাকে সংকুচিত করেছে ।
বিদ্যমান শিক্ষাব্যবস্থার ব্যর্থতায় কোচিং সেন্টার ব্যবসা প্রসারিত হয়েছে।
শিক্ষার বানিজ্যিকায়ন রধ করতে এই মুহুর্তে কোচিং সেন্টার বন্ধ করে দেয়া উচিত নয়।
নুরুল ইসলাম নাহিদ কোচিং বন্ধে ব্যর্থ।
কোচিং সেন্টারগুলো শয়ক শিক্ষা প্রতিষ্ঠানের ভুমিকা পালণ করছে।
কোচিং সেন্টার বন্ধ করলে মেধা তালিকায় শহরের মান কমে যাবে।
কোচিং এর শিক্ষা , শিক্ষা নয় বানিজ্য ।
কোচিং সেন্টার লেখাপড়ার মান কমাচ্ছে।
কোচিং সেন্টার গুলোতে বিনিয়োগ লাভ জনক।
কোচিং সেন্টার এবং সনদ মুখী শিক্ষা একই।
কোচিং সেন্টার প্রমান করে আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্বল।
শিক্ষকদের বেতন বাড়ালেই কোচিং সেন্টার থেকে ছাত্র ছাত্রীরা মুক্তি পাবে ।
বানিজ্যিক স্কুল কলেজ গুলো নামে শিক্ষা প্রতিষ্ঠান আসলে কোচিং সেন্টার। 
কোচিং সেন্টার শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতা নয় , মন্ত্রনালয়ের দুর্বলতা । 


বিতর্কের বিষয় কালোটাকা

কালোটাকা সাদা করাতে এর গ্রহন যোগত্যা সৃষ্টি হয়।
মুক্তবাজারের স্মপ্রসারনে কালোটাকা সংকুচিত হবে।
শেয়ার বাজারে কালোটাকা সাদা করতে দেওয়া গ্রন যোগ্য নয় ।
আমলারাই কালোটাকার পোষক
সরকার কালোটাকা নিয়ন্ত্রন করতে পারলে বাজেট ঘাটতি হত না ।
কালোটাকাই আমাদের সবচেয়ে বর সমস্যা।

বিতর্কের বিষয় ঐতিহ্য

আমাদের ইতিহাস বিকৃত তাই সুনির্দিস্ট কোণ ঐতিহ্য  নেই । 
সঠিক ঐতিহ্য  চেতনার অভাবেই আমাদের জাতীয়তাবাদ বিতর্কের সৃষ্টি করেছে।
আমাদের মধ্যবিত্ত শ্রেণিই প্রকৃত ঐতিহ্য  লালন করছে।
আমাদের ঐতিহ্য বিশ্ব কেন্দ্রিক ।
আমাদের ঐতিহ্যচিন্তার থেকে ভবিষৎ চিন্তা বেশি প্রয়োজন

বিতর্কের বিষয় আধিপত্য

স্নায়যুদ্ধের অবসানে বৃহৎ শক্তিগুলোর আধিপত্য বিস্তারের প্রক্রিয়া আরো বৃদ্ধি পেয়েছে।
আজ সামরিক আধিপত্যের চেয়ে অর্থনোইতিক আধিপত্য ভয়ঙ্কর
গৃহস্ত্রুর প্রশ্রয় না পেলে কোন বাইরের শক্তি আধিপত্য বিস্তারে সক্ষ্ম নয়।
ভারতের আধিপত্য নীতি দক্ষিন এসিয়াকে দুর্বল করে তুলছে।
কূটনৈতিক আধিপত্যে পারে শান্তি আনতে।
আধিপত্য নয় বন্ধুত্বেই জয়।

বিতর্কের বিষয় আগামী

আজ নয় , আগামীতে।
আগামির প্রত্যাশাই মানুষের বৈজ্ঞানিক অগ্রগতির মুল চালিকা শক্তি।
প্রেমের আগামীসুন্দর , বিয়ের আজ।
অর্থনীতির চেয়ে রাজনীতির আগামী ভয়ঙ্কর।
পাশ্চাত্যের আজ সুন্দর , প্রাচ্যের আগামী।
আগামীর স্বপ্ন...
আগামীকালই মুক্তি আসবে।
 

বিতর্কের বিষয় ঋণ

জামানতের বিপরীতে ঋণ এদেশে অকার্জকর ।
বাংলাদেশের অর্থনীতির  উন্নয়নে ঋণ অনেক বড় বাধা ।
বিদেসী ঋণের সুষ্ঠ ব্যবহারই পারে অর্থনৈতিক উন্ন্যন নিয়ে আসতে।
আমাদের দেশের প্রেক্ষাপটে বৈদেশিক ঋণের প্রয়োজন নেই।
ঋণ আমাদের পিছিয়ে দিচ্ছে ।
ঋণের বদলে সরকাই বেসরকারি অংসিদারিত্ব পারে আমাদের এগিয়ে নিতে।
উৎপাদন মুলক খাতে ঋণ দেওয়া উচিৎ।

বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

আমাদের নীতি



আমাদের নীতি খুবই সাধারন ।
বিতর্ক একটি শিল্প এবং এই শিল্পের পথে যারা আছে তাদের জন্যই এই ব্লগ।
যেকোন ধরনের বিতর্ক আয়োজন সেটা ঢাকার হোক অথবা ঢাকার বাইরের হোক আমরা চেষ্টা করব তার হালনাগাদ তথ্য আপনাদের জানাতে । সেখানে আমরা কোন কোন ক্লাব এর বাছ বিচার করব না।
বিতর্ক পাঠশালা এবং বিতর্কের বিষয় অভিধানে যে সব পোস্ট আছে তা যে কেউ ব্যবহার করতে পারবে ।এ বিষয়ে আমাদের কোন আপত্তি  নেই।




বিতার্কিকদের জন্য এ ব্লগ। আপনাদের সহযোগিতা আমাদেরকে সামনের পথে এগিয়ে নিয়ে যাবে ।
 এখানে কিছু প্রকাশ করতে চাইলে আপনারা আমদের সাথে যোগাযোগ করতে পারেন । যে কোন বিষয়ে কাজও করতে পারেন ।


যোগাযোগঃ ০১৮৩৫৬০১৩৯৪ 


মেইল করতে পারেন bitorko.blog@gmail.com




ধন্যবাদে সাবির ,
         ঢাকা রেসিন্ডেসিয়াল মডেল কলেজ