শনিবার, ১৯ মে, ২০১২

বাংলাদেশি নারীর প্রথম এভারেস্ট জয়

বাংলাদেশের নিশাত মজুমদার বিশ্বের সর্বোচ্চ পর্বত-শৃঙ্গ এভারেস্টে পৌঁছেছেন। তিনিই দেশের প্রথম নারী, যিনি এভারেস্ট জয় করলেন।


বাংলা মাউন্টেনিয়ারিং ক্লাব সূত্রে জানা গেছে, ক্লাবের দুই সদস্য নিশাত মজুমদার ও এম এ মুহিত আজ সকাল সাড়ে নয়টায় মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেন। 


ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার-প্রিয় নিশাত। ঢাকা সিটি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক পাস করেছেন তিনি। একবার হঠাত্ বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবক হয়ে কিছুদিন কাজ করেছেন। সেখান থেকেই ইনাম আল হকের সঙ্গে পরিচয়। তারপর বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবে (বিএমটিসি) যোগদান।
হিমালয় পর্বতকে জয় করতে হবে—এই উপলব্ধি থেকে বিএমটিসি হিমালয়ে অভিযানের জন্য প্রথম মহিলা দল পাঠায়। সেটি ২০০৬ সালের সেপ্টেম্বরের কথা। সেই দল প্রথম এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছায়। পাঁচজনের সেই দলের কনিষ্ঠতম সদস্য ছিলেন নিশাত মজুমদার। এরপর দেশের প্রথম নারী পর্বতারোহী সাদিয়া সুলতানার নেতৃত্বে ২০০৬ সালের নারী দিবসে কেওক্রাডাং ট্রেকিংয়ে অংশ নেন নিশাত।
২০০৮ সালের ৪ জুন নেপালে হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা হিমালে সিঙ্গাচুলি পর্বতে ওঠেন নিশাত। যার উচ্চতা ২১ হাজার ৩২৮ ফুট (ছয় হাজার ৫০১ মিটার)। ওই অভিযানে সিঙ্গাচুলি অভিযানের পুরো দলের নেতৃত্ব দেন নিশাত মজুমদার। 

তাকে অনেক অভিন্দদন