বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ বিষয় কলেজ

রাউন্ডঃ ১ এই সংসদ মনে করে,আগামি সংসদ নির্বাচন কালিন সময়ে অ নির্বাচিত সরকার সমর্থন করে না

রাউন্ডঃ ২ এই সংসদ মনে করে,মুক্ত বাজার অর্থনীতি ৩ইয় বিশ্বের জন্য নয়

রাউন্ডঃ ৩এই সংসদ মনে করে,একাডেমিক শিক্ষা থেকে ধর্ম শিক্ষা বাদ দিবে

রাউন্ডঃ ৪ এই সংসদ মনে করে,রাশিয়া সাথে সমরাস্ত্র চুক্তি একটি সময় অনুপযোগী সিদ্ধান্ত

কোয়ার্টার ফাইনাল এই সংসদ মনে করে,সশস্ত্র বাহিনীর (সেনা, নয়, বিমান) প্রয়জন নেই।

সেমি ফাইনাল এই সংসদ মনে করে,শিশু শ্রম কে বৈধতা দিবে

ফাইনাল এই সংসদ মনে করে,বাংলাদেশের আগামি নির্বাচন কালিন সম্ভাব্য সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তখেপ থাকা উচিৎ

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৩

একটাই দাবী- সকল যুদ্ধাপরাধীর ফাঁসী চাই !!!!


কাদের মোল্লার যাবজ্জীবন সাজা প্রমাণ করে দিয়েছে মুক্তিযুদ্ধ এখনো শেষ হয় নি !!! এ জাতির ইতিহাসের সবগুলো ক্রান্তিকালে বারবার গর্জে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তানেরা। তেমনি আরেকটি ক্রান্তিকাল আজ উপস্থিত। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত মানচিত্র আবারো খামচে ধরেছে সেই পুরনো শকুন। তাই আজ আবারো সময় এসেছে যুদ্ধে যাবার, নতুন ইতিহাস লেখার।

একটি যুদ্ধাপরাধীও যেন মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই না পেতে পারে সেটি নিশ্চিৎ করার দায়িত্ব আজ আপনার হাতে, আপনি কি প্রস্তুত একুশ শতকের মুক্তিযোদ্ধা হতে?? তবে আসুন, হাতে হাত রেখে গড়ে তুলি মানব বন্ধন-

আগামীকাল, ৬ ফেব্রুয়ারি, ২০১৩, বুধবার

স্থান: রাজু ভাষ্কর্য, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আয়োজনে: ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সর্বস্তরের বিতার্কিকরা

আসুন কণ্ঠে কন্ঠ মিলাই আর সরকারের কাছে এই বার্তাটি পৌঁছে দেই- শহিদেরা মরে নাই, তারা যুগে যুগে জন্মায় !! আপনার আর আমার মাঝেই!!!

একটাই দাবী- সকল যুদ্ধাপরাধীর ফাঁসী চাই !!!!

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ , ফলাফল

কলেজঃ চ্যাম্পিয়নঃ আরডিএস একুশ
        রানার আপঃ এনডিসি গোল্ড

বিশ্ব বিদ্যালয় বাংলাঃ চ্যাম্পিয়নঃ এন এস ইউ
                   রানার আপঃ ইউ আই ইউ অরেঞ্জ

বিশ্ববিদ্যালয় ইংরেজিঃ
          চ্যাম্পিয়নঃ ইউ আই ইউ
        রানার আপঃ এন এস ইউ

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ বিষয়

রাউন্ডঃ ১ - এই সংসদ মনে করে, সাম্প্রতিক যৌন নিপীড়নের আধিক্য সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির নগ্ন উদাহরণ

রাউন্ডঃ ২ - এই সংসদ, বাংলাদেশে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ করবে।

রাউন্ডঃ ৩ - এই সংসদ, রাষ্ট্রের ধারণাকে সমর্থন করে না।

রাউন্ডঃ ৪ - এই সংসদ, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাক্রমে একটি সমন্বিত ধর্মশিক্ষা পাঠ্যপুস্তকের (প্রধান ধর্মগুলোর সমন্বয়ে) প্রচলন করবে।

রাউন্ডঃ ৫ - এই সংসদ, অপরাধী সনাক্তকরণের ক্ষেত্রে স্টিং অপারেশনকে গ্রহন করবে।

কোয়ার্টার ফাইনাল - এই সংসদ, মধ্য প্রাচ্যের ইসলামি রাষ্ট্রগুলোতে একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থাকে স্বীকৃতি দেবে।

সেমি ফাইনাল - এই সংসদ মনে করে, বাংলাদেশ-রাশিয়া সাম্প্রতিক চুক্তি একটি ভুল কুটনৈতিক সিদ্ধান্ত।

ফাইনাল - এই সংসদ, জাতীয় নিরাপত্তা ইস্যুতে, প্র্য়োজনে বিদ্রোহীদের সাথে আপোস করবে।

রবিবার, ২৭ জানুয়ারি, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ , কলেজ ফলাফল সেমি

প্রি সেমিঃ

এনডিসি ব্লু - ভিডিসিঃ জয়ী এনডিসি ব্লু

আরডিএস একাত্তর - জিএসসিডিসি নিউটনঃ জয়ী জিএসসিডিসি নিউটন  


সেমিঃ

এনডিসি গোল্ড - এনডিসি ব্লুঃ জয়ী এনডিসি গোল্ড

আরডিএস একুশ - জিএসসিডিসি নিউটনঃ জয়ী আরডিএস একুশ

ফাইনালঃ

আরডিএস একুশ - এনডিসি গোল্ড 

আসুন প্রতিবাদ করি







এর নাম তারক চন্দ্র মন্ডল। সে শহীদ আনোয়ারা গার্লস হাই স্কুলের ইংরেজির শিক্ষক। গত ১৪ অথবা ১৫ তারিখে তার বাসায় এক ছাত্রী প্রাইভেট পড়তে আসলে সে তাকে ধর্ষন করে। মেয়েটি প্রথমে ঘটনাটি স্কুল অথোরিটিকে জানায় কিন্তু তারা ধামাচাপা দেয়ার চেস্টা করে। মেয়েটির বাবা পুলিশসহ স্কুলে গেলে প্রিঞ্চিপাল কর্নেল মোঃ শাহাদাৎ হোসেন সিকদার সাহেব পুলিশকে স্কুল চত্বরে প্রবেশ করতে দেন নাই। মেয়ের বাবাকে উনি যেভাবেই হোক ম্যানেজ করে ফেলেন। আজ স্কুল অথোরিটি একটি নোটিশ ঝুলিয়ে জানায় -

{১। এই মর্মে সংশ্লিষ্ট সকল ছাত্র/ছাত্রী ও শিক্ষককে জানানো যাচ্ছে যে, কলেজ করতিপক্ষের সিদ্ধান্ত মোতাবেক অত্র প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও শিক্ষকসুলভ আচরনের পরিপন্থি কাজ করাতে তারকচন্দ্র মন্ডল, সহকারী শিক্ষককে তার চাকুরী থেকে Dismiss করা হয়েছে।
২। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হোল।
সাক্ষর
কর্নেল মোঃ শাহাদাৎ হোসেন সিকদার}

এই ধর্ষকের আমরা অনতিবিলম্বে গ্রেফতার দেখতে চাই এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি চাই। স্কুলের প্রিন্সিপাল কেন পুলিশ ঢুকতে দেখতে চান নাই, কেন আইনের আশ্রয় নেন নাই, সেজন্য তারও দৃষ্টান্তমূলক সাজা চাই। 



আসুন প্রতিবাদ করি ।নিজের জায়গা থেকে যত খানি করা যায় করি ।ডিবেট করি ,  ৫ মিনিট - ৭ মিনিট কথা বলে কি বা লাভ বলেন যদি কোন কিছি না করতে পারি 

শুক্রবার, ২৫ জানুয়ারি, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ , নিয়মাবলী কলেজ বিতর্ক



বিতর্কের গুরুত্বপূর্ণ নিয়মাবলী:-Inter College

১. প্রত্যেক বক্তা গঠনমূলক পর্বে ৭ মিনিট করে বক্তব্যের সুযোগ পাবেন। যুক্তিখন্ডন ৩ মিনিট।

২. গঠনমূলক পর্বের দ্বিতীয় মিনিটের পর থেকে ষষ্ঠ মিনিটের শেষ পর্যন্ত ‘POI’ ও ‘POP/POO’ উত্থাপন করা যাবে। যুক্তিখন্ডন পর্বের প্রথম মিনিটে কোন পয়েন্ট উঠানো যাবেনা, শেষ দুই মিনিটে ‘POP/POO’ উত্থাপন করা যাবে।

৩. একজন বক্তাকে নিম্নে ২টি ‘POI’ গ্রহন করতেই হবে। অন্যথায় ঋণাত্নক নম্বর প্রদান করা হবে।

৪. একজন বক্তার বিরুদ্ধে সর্বোচ্চ ৩টি ‘POP/POO’ উত্থাপন করা যাবে।

৫. প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে বিরোধীদলীয় নেতা তার দলীয় অবস্থান গুছিয়ে নেয়ার জন্য ১ মিনিট সময় পাবেন।

৬. বিতর্কে প্রধানমন্ত্রীর সংজ্ঞা যদি মেনে নেয়া হয় তবে তা পুরো বিতর্কে পরিবর্তন করা যাবেনা। তবে এখানে উল্লেখ থাকে যে, প্রধানমন্ত্রী প্রদত্ত বিতর্কের প্রপঞ্চ কিংবা সূচক (parameter) সংজ্ঞায়নের অন্তর্ভুক্ত হবেনা। বিরোধীদল এর বাইরে গিয়ে নতুন সূচক আনতে পারবেন, তবে তাকে প্রমান করতে হবে যে, উক্ত সূচকটি বিতর্কের সাথে সংশ্লিষ্ট।

৭. বিরোধীদলীয় নেতা তার বক্তব্যের সময়ে যদি এমন বিষয়ের অবতারনা করেন যা কিনা সংসদীয় রীতি বিরোধী (i.e., চ্যালেঞ্জ না করে সংজ্ঞায়নের পরিবর্তন, সরকারি দলের অবস্থানকে নিজের অবস্থান হিসেবে আখ্যা দেয়া, সরকারি দলের অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া, ইত্যাদি যা বিতর্ককে অন্য দিকে প্রবাহিত করতে পারে) তবে তা সাথে সাথে ‘POP/POO’ এর মাধ্যমে স্পীকারের দৃষ্টি আকর্ষন করতে হবে। অন্যথায় পরবর্তিতে এই নিয়ে কোন ‘POP/POO’ উত্থাপন করা যাবেনা।

৮. সংসদ সদস্য কোন নতুন প্রেক্ষাপটের অবতারনা করতে পারবেন না। যুক্তিখন্ডন পর্বে কোন নতুন যুক্তির অবতারনা করা যাবেনা।

৯. ট্রুয়িজম ও টটোলজি ছাড়া অন্য কোন ক্ষেত্রে সংজ্ঞা চ্যালেঞ্জ করা যাবেনা। সংজ্ঞা চ্যালেঞ্জের ক্ষেত্রে অবশ্যই ট্রুয়িজম ও টটোলজি উল্লেখ করতে হবে।