শনিবার, ২৩ জুলাই, ২০১৬

আপডেট

বাংলা বিতর্কের একমাত্র ব্লগ অনেক দিন ধরে বন্ধ ছিল। বিভিন্ন ব্যস্ততায় কোন পোস্ট দেওয়া হয় নি অনেক দিন। অনেক দিন ধরেই আমি একা একা কাজ করছিলাম কিন্তু এখন কিছু মানুষ এই ব্লগের সাথে কাজ করতে চায়, সুতরাং নতুন করে কিছু কাজ হচ্ছে।
বিতর্কের পড়াশোনার একটি বড় জায়গা রয়েছে এবং এ নিয়ে খুব একটা কাজ করাও হয়নি। নতুন টীম এই ব্যাপারে কাজ করতে ইচ্ছুক, তাই এই ব্যাপারে আমরা আলোচনা চাল্লাচ্ছি এবং একটি অনলাইন ম্যাটারবুক বানানোর কাজ চলছে। এই ব্যাপারে আমরা আপনাদের মতামতও চাচ্ছি। ইমেইল করতে পারেন আপনার মতামত।

সংবাদ এটাই , আবার চালু হচ্ছে এই ব্লগ।

বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৪

১ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্ত:ক্লাব বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা-২০১৪

আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে, নতুন সূর্যশিখা জ্বলবেই” এই স্লোগাণকে ধারণ করে আগরতলা ষড়যন্ত্র মামালার আসামি শহীদ সার্জেন্ট জহুরুল হকের স্মরণে হাউজ অব ডিবেটরস-জহুরুল হক হল আয়োজন করতে যাচ্ছে “১ম শহীদ সার্জেন্ট জহুরুল হক স্মারক আন্ত:ক্লাব বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা-২০১৪”
কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যয়ের বাংলাদেশের যে কোন ক্লাবের বিতার্কিকগণ প্রতিযোগিতায় অংশ গ্রহন করতে পারবেন, তবে কোন ক্লাব হতে ২ জনের বেশি অংশ গ্রহন করতে পারবেন না।
Registration Fee= BDT 50/- only (Per Debater)


তারিখঃ ২০ ফেব্রুয়ারি 

যোগাযোগঃXiaul Karim, President House of Debaters 01737-088583
Mahade Hasan, GS House of Debaters 01929589783
Azizur Rahman Johny , Joint Secretary, DOH, 01681846182


fbevent: : fbeventofficial: 

BuetDC ৬ষ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ফলাফল

Inter-School English:
Champion - Be Believers
Runner Up - Moyes Maidens

Inter-School Bangla:
Champion - JDC
Runner Up - IDC-5

Inter-Club Bangla:
Champion - BUET নান্দনিক
Runner Up - GOD-2


শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৪

BuetDC ৬ষ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ,, বাংলা ইন্টার ক্লাব পুল এ

Base Round 1:

1. UIU vs. BUET দ্বান্দ্বিক, বিজয়ী দল BUET দ্বান্দ্বিক
2. SDF-2 vs. DCRC দুর্নিবার, বিজয়ী দল SDF-2
3. Tejgaon College vs. BUTex, বিজয়ী দল BUTex
4. JnUDS vs. DMC, বিজয়ী দল DMC

Ranking after Base Round 1:

1. BUET দ্বান্দ্বিক 2. BUTex 3. DMC 4. SDF-2 5. UIU 6. Tejgaon College 7. JnUDS 8. DCRC দুর্নিবার

Base Round 2:

1. BUET দ্বান্দ্বিক vs. BUTex, বিজয়ী দল BUTex
2. DMC vs. SDF-2, বিজয়ী দল SDF-2
3. UIU vs. Tejgaon College, বিজয়ী দল UIU
4. JnUDS vs. DCRC দুর্নিবার, বিজয়ী দল DCRC দুর্নিবার

Ranking after Base Round 1:

1. DMC 2. BUTex 3. SDF-2 4. UIU 5. BUET দ্বান্দ্বিক 6. DCRC দুর্নিবার 7. Tejgaon College 8. JnUDS

রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৪

BuetDC ৬ষ্ঠ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা

তারিখ ৫ ফেব্রুয়ারী - ২২ ফেব্রুয়ারী

ফিক্সচারঃ
৫ ফেবঃ ওপেনিং সেরেমনি
৬,৭,৮ ফেবঃ ইন্টার ক্লাব বাংলা
১২ফেবঃ ইন্টার স্কুল বাংলা
১৩ , ১৪ ফেবঃ ইন্টার স্কুল ইংলিশ
১৫ ফেবঃ  ইন্টার স্কুল ইংলিশ নক আউট রাউন্ডস
২০ ফেবঃ ইন্টার স্কুল  বাংলা নক আউট রাউন্ডস
২১ ফেবঃ ইন্টার ক্লাব বাংলা  নক আউট রাউন্ডস
২২ ফেবঃ ক্লজিং  

pre reg inter school bangla

pre reg Inter-School English Debate

Inter-Club Bangla Debate

যোগাযোগঃ Tarequr Rahman, President, 01670698500
Mahdi Mashrur Matin , General Secretary, 01918031055
Unaiza Mannan, Vice President, 01723808842

বুধবার, ৮ মে, ২০১৩

১৫ তম ডিসিএল বিতর্ক উৎসব

স্থানঃ গভঃ ল্যাবটরি স্কুল

তারিখঃ ০৯ মে - ১৩ মে

বিভাগঃ স্কুল বিতর্ক , ক্লাব বিতর্ক , মিক্স আপ বিতর্ক

যোগাযোগঃ 01677815968

আরও জানতে ডিসিএল ফেবু এভেন্ট

বঙ্গবন্ধু হল ক্লাব বিতর্ক ফলাফল

চ্যাম্পিয়নঃ হাজী মহসিন হল

রানার আপঃ আরডিএস একুশ

শনিবার, ২৩ মার্চ, ২০১৩

সোমবার, ৪ মার্চ, ২০১৩

১ম ইউডিসি বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ ফলাফল

চ্যাম্পিয়নঃ জিওডি
রানার আপঃ জেইউডিএস ১
ডিবেটার অফ দ্যা ফাইনালঃ সাকিব বিন রশীদ

বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৩

১ম ইউডিসি আন্তঃবিশ্ববিদ্যালয়য় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ , বিচারক প্যানেল



 

সিএ আব্দুল্লাহ মো. শুকরানা

 



কো সিএঃ মেহেদি হাসান শোয়েব










ডিসিএঃ প্লাবন গাঙ্গুলি








ডিসিএঃ সাইফুদ্দিন মুন্না


ডিসিএঃ খন্দকার হাসানুল  বান্না 




ডিসিএঃ কৌশিক আজাদ প্রণয়

সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৩

সুর্যসেন বিতর্ক ধারা ক্লাব বিতর্ক প্রতিযোগিতার ফলাফল

কলেজঃ

চ্যাম্পিয়নঃ জিএসসিডিসি
রানার আপঃ আরডিএস একুশ


ক্লাবঃ

চ্যাম্পিয়নঃ  জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি
রানার আপঃ জসীম উদ্দিন হল , ঢাকা বিশ্ববিদ্যালয় 

মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৩

বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব ২০১৩।

মেধাবী বিতার্কিক মনোয়ার হোসেন শিবলুর স্মরণে 'আগামী ২২-২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বৃহত্তর নোয়াখালী বিতর্ক উৎসব ২০১৩। 'তারুণ্য আর যুক্তি, দুইয়ে মিলবে আগামীর মুক্তি' সেস্নাগানে লক্ষ্মীপুরের খিলবাইছা জিএফ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে এ উৎসব আয়োজন করছে লক্ষ্মীপুর ডিবেট অ্যাসোসিয়েশন(এলডিএ)। উৎসবে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ আর দেশ-বিদেশের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির হালনাগাদ বিষয়ে যুক্তিতর্কে মেতে উঠবেন বিতার্কিকরা। বৃহত্তর নোয়াখালীর তিনটি জেলা ছাড়াও কুমিল্লা, চাঁদপুর ও ভোলা থেকে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেবে। দুদিনের এ আয়োজনে থাকছে মনোমুগ্ধকর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, শোভাযাত্রা, আট ধরনের প্রদর্শনী বিতর্ক, কর্মশালা, প্রতিযোগিতা, মিট দ্য সেলিব্রেটি, ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিতার্কিকদের উৎসাহ দিতে খ্যাতনামা বুদ্ধিজীবী, সাংবাদিক, বিতার্কিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উৎসবে হাজির হবেন। । উৎসবে নিবন্ধন করার শেষ সময় ১০ ফেব্রুয়ারি। নিবন্ধনের জন্য যোগাযোগ : 01748903434,,016757543

সোমবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৩

বিতর্কের বিষয় তথ্য ও প্রযুক্তি

তথ্য ও প্রযুক্তি
লাগসই প্রযুক্তির চেয়ে টেকসই প্রযুক্তিই আমাদের অধিক প্রয়োজন
তথ্যপ্রযুক্তি নয়, কৃষিভিত্তিক শিল্প ব্যবস্থার উন্নয়নই আমাদের বেশি প্রয়োজন
বেসরকারিকরণই টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতির একমাত্র উপায়
কপিরাইট আইনের দুর্বলতাই সফটওয়্যার শিল্প বিকাশের প্রধান বাঁধা
তথ্যপ্রযুক্তিই সাম্রাজ্যবাদীদের প্রধান হাতিয়ার
দারিদ্র্য বিমোচন নয়, তথ্যপ্রযুক্তির উত্তরণই বর্তমান শতকের প্রধান চ্যালেঞ্জ
লাগসই প্রযুক্তি উদ্ভাবন ব্যতীত জাতীয় উন্নয়নের চিন্তা অসম্ভব
এই মুহূর্তে প্রযুক্তির অধিক ব্যবহারই অর্থনৈতিক মুক্তি দিতে পারে
দক্ষ জনশক্তি নয় বরং সক্ষম উদ্যোক্তার অভাবেই তথ্যপ্রযুক্তি খাতে আমরা পশ্চাৎপদ
তথ্যপ্রযুক্তিই বাংলাদেশের একমাত্র অর্থনৈতিক সম্ভাবনা
তথ্যপ্রযুক্তির উত্তরণ নবীন-প্রবীন এর দ্বন্দ্বকে প্রকট করে তুলবে
তৃতীয় বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির উন্নয়ন অপরিহার্য
প্রযুক্তির বাজারে আধিপত্যই বর্তমানে উন্নতির মূল মানদণ্ড
বর্তমান সামাজিক পরিবর্তন মূলত প্রযুক্তি নির্ভর
প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থাই কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে পারে
পারমাণবিক গবেষণার অধিকার উন্মুক্ত করে দেয়া উচিৎ
তথ্যপ্রযুক্তির বিকাশই মানুষকে সাহিত্যবিমুখ করেছে
তথ্যপ্রযুক্তি নব্য সাম্রাজ্যবাদের প্রধান হাতিয়ার
বিজ্ঞানের বড় বড় আবিষ্কারগুলো সভ্যতাকে হুমকীর সম্মুখীন করছে
বিজ্ঞান মনস্কতার অভাবই গ্রামীণ অনুন্নয়নের প্রধান কারণ

রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৩

৭ম সূর্যসেন স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ও যুগপূর্তি উৎসব ২০১৩”

সূর্যসেন বিতর্ক ধারা, ঢাকা বিশ্ববিদ্যালয় যুগপূর্তি উপলক্ষে আয়োজন করতে যাচ্ছে “৭ম সূর্যসেন স্মারক আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ও যুগপূর্তি উৎসব ২০১৩”।

উৎসবের সময়সূচী.........

২২ ফেব্রুয়ারি,২০১৩ (সূর্যসেন হল অডিটোরিয়াম)

সকাল ৯ টাঃ ব্রিফিং সেশন
সকাল ১১ টাঃ প্রথম রাউন্ড বিতর্ক
সন্ধ্যা ৭টাঃ চলচ্চিত্র প্রদর্শনী

২৩ ফেব্রুয়ারি,২০১৩ (সূর্যসেন হল অডিটোরিয়াম)

২য় রাউন্ড বিতর্ক
কোয়ার্টার ফাইনাল বিতর্ক

২৪ ফেব্রুয়ারি,২০১৩ (নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন)

সকাল ৯টাঃ বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা (ঢাবি'র সকল নবীন শিক্ষার্থীদের জন্যে)
দুপুর ২টাঃ সেমিফাইনাল ও ফাইনাল বিতর্ক
বিকাল ৪টাঃ নবীনবরণ
বিকাল ৫টাঃ প্রদর্শনী বিতর্ক
সন্ধ্যা ৬টাঃ পুরস্কার বিতরনী ও সমাপনি অনুষ্ঠান

উৎসবের দিনগুলোতে আপনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করবে।

প্রয়োজনেঃ
সভাপতি
আহছানুল হোসেন সোহাগ
০১৯২৪৬২৪৬৩৩

সাধারণ সম্পাদক
মোহাম্মদ শোয়াইব
০১৯১১৮৯৯৬১২

বঙ্গবন্ধু হল আন্তঃ ক্লাব বিতর্ক উৎসব ২০১৩


'সূর্যস্নাত প্রজন্ম- শুনি বিজয় ধ্বনি-কেঁপে ওঠে বাংলাদেশ' -এই প্রতিপাদ্য সামনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বছরের প্রথম বিতর্ক উৎসবে আপনাকে স্বাগত। দু-বছর পর আমরা আবারো ফিরে এলাম 'আন্তঃ ক্লাব বিতর্ক উৎসব ২০১৩' নিয়ে। উত্তাল গণ-আন্দোলনের দিনগুলোতে আমাদের মাঝে এসে নিত্য ধরা দিচ্ছে একেকটি শপথের দিন। আসুন প্রজন্মের দৃপ্ত শপথে, যুক্তিতে ঋদ্ধ করি আমাদের চেতনা। যুক্তির এ মিছিল নিয়ে ছিনিয়ে আনি বিজয়। কেঁপে ওঠা বাংলাদেশে প্রজন্মের উচ্চারণ হোক আরো বলিষ্ঠ,যুক্তিসিদ্ধ।বিস্তারিত আসছে শীঘ্রই...

সময়সূচীঃ
২৮-০২-২০১৩
সকাল ১১-০০ -রিপোর্টিং
বেলা ১২-৩০- লটারি ও ব্রিফিং

Battle-Round ‘71’ (1st Round)

বেলা ২-০০- বিষয় প্রদান
বেলা ২-৩০- বিতর্ক শুরু
বিকাল ৪-০০ –দ্বিতীয় পর্যায়
সন্ধ্যা ৬-০০- আপডেট

Round-2 -‘Victory 16’
১৬ টি দল নিয়ে-

সন্ধ্যা ৭-০০- প্রথম পর্যায়
রাত ৮-০০ দ্বিতীয় পর্যায়


০১-০৩ -২০১৩
কোয়ার্টার ফাইনাল- ‘Round- ক্যাকটাস’
৮ টি দল নিয়ে...

সকাল ১০-০০ বিষয় প্রদান
বেলা ১১-০০ বিতর্ক

সময়- ২-৩০ থেকে ...
Power Round- ‘৬ দফা’

এই পর্বে উত্তীর্ণ সেরা চারটি দল প্রত্যেকেই প্রত্যেকের সাথে বিতর্কে অবতীর্ণ হবেন। মোট ছয়টি বিতর্কে প্রত্যেক দল অপর তিনটি দলের সাথে বিতর্কে অংশ নিবেন সর্বোচ্চ পয়েন্ট প্রাপ্ত দুই দল ফাইনালে উত্তীর্ণ হবেন।

বিতর্কের নিয়মাবলীঃ
* সংসদীয় বিতর্কের প্রচলিত নিয়মে বিতর্ক অনুষ্ঠিত হবে।
* প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দল ১ মিনিট সময় পাবে কৌশল নির্ধারণের জন্য।

* রেজিস্ট্রেশন ফিঃ মাত্র ৩০০ টাকা ( যেহেতু কম, দিতে দেরি করবেন না )


যোগাযোগ-
সরোয়ার আলম সিকদার-
সভাপতি- ০১৮১৪২৭৫৪৯৩

মাহমুদুল হক
সাধারণ সম্পাদক- ০১৯২১৬৭৭৬৬২

ওমর ফারুক ফাহিম-
প্রতিযোগিতা ব্যবস্থাপক-০১৯১৩০৯৪৪০৮

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি, ২০১৩

থাবা বাবা খুন হয়েছে।




আহমেদ রাজিব হায়দার আহমেদ রাজিব হায়দার

রাজধানীর পল্লবী এলাকায় আহমেদ রাজিব হায়দার  খুন হয়েছে। আজ শুক্রবার রাত পৌনে দশটার দিকে তার মৃতদেহ বাসার কাছে রাস্তা থেকে উদ্ধার করেছে পুলিশ। পল্লবী থানা পুলিশ জানিয়েছেন, তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে।
কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের আন্দোলন নিয়ে ব্লগে সক্রিয় ছিলেন আহমেদ রাজিব।
  নিহত আহমেদ রাজিবের পিতার নাম নাজিম উদ্দিন। বাসা পল্লবীর পলাশ নগরে। রাত নয়টার দিকে রাজিব বাসা থেকে বের হয়ে যায়। এক ঘন্টা পরে তার মৃতদেহ রাস্তায় পড়ে থাকে। নিহত রাজিব পেশায় স্থপতি।
ব্লগারের বিভিন্ন সাইটে দেওয়া তথ্যে দেখা গেছে, নিহত রাজিবের সামহ্যায়ারইন ব্লগে ‘থাবা বাবা’ নামে নিয়মিত ব্লগ লিখতেন। শাহবাগের ঘটনা নিয়েও তিনি ব্লগে সক্রিয় ছিলেন

বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৩

Current scenerio of Bangladesh:


Current scenerio of Bangladesh:

One of war criminals- Kader Molla have been sentenced only 20 years of jail inspite of his never-ending killings & rapes in the liberation war of 1971. The whole country has rejected the verdict since they were expecting capital punishment for such war criminals.

Extended programmes are being carried out to protest against this verdict and demand the death sentence of Kader Molla.

The largest protesting ceremony is being held at Shahbag of the capital- Dhaka. Peoples from all walks and ages have gathered there since the date of verdict and staying there through day and night to demand the right justice against the war criminals. Shahbag area now contains thousands of common people who are determined to stick to that place unless they receive the justice.

It is to be noted that this united protest at Shahbag was initiated by the Blogger's Community of Bangladesh but was later backed up by mass people of the country.

Peoples of Bangladesh have always protested against every action which plunders their rights and national sovereignty and always succeded as history of 1952 & 1971 talks for itself. Likewise, today they have gathered to demand their right of erasing the existence of War-criminals from this glorious land.

Victory is not too far! All we need is unity and determination towards our intention!

Joy Bangla !!!

বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৩

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ বিষয় কলেজ

রাউন্ডঃ ১ এই সংসদ মনে করে,আগামি সংসদ নির্বাচন কালিন সময়ে অ নির্বাচিত সরকার সমর্থন করে না

রাউন্ডঃ ২ এই সংসদ মনে করে,মুক্ত বাজার অর্থনীতি ৩ইয় বিশ্বের জন্য নয়

রাউন্ডঃ ৩এই সংসদ মনে করে,একাডেমিক শিক্ষা থেকে ধর্ম শিক্ষা বাদ দিবে

রাউন্ডঃ ৪ এই সংসদ মনে করে,রাশিয়া সাথে সমরাস্ত্র চুক্তি একটি সময় অনুপযোগী সিদ্ধান্ত

কোয়ার্টার ফাইনাল এই সংসদ মনে করে,সশস্ত্র বাহিনীর (সেনা, নয়, বিমান) প্রয়জন নেই।

সেমি ফাইনাল এই সংসদ মনে করে,শিশু শ্রম কে বৈধতা দিবে

ফাইনাল এই সংসদ মনে করে,বাংলাদেশের আগামি নির্বাচন কালিন সম্ভাব্য সংকট মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তখেপ থাকা উচিৎ

মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৩

একটাই দাবী- সকল যুদ্ধাপরাধীর ফাঁসী চাই !!!!


কাদের মোল্লার যাবজ্জীবন সাজা প্রমাণ করে দিয়েছে মুক্তিযুদ্ধ এখনো শেষ হয় নি !!! এ জাতির ইতিহাসের সবগুলো ক্রান্তিকালে বারবার গর্জে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সন্তানেরা। তেমনি আরেকটি ক্রান্তিকাল আজ উপস্থিত। লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত মানচিত্র আবারো খামচে ধরেছে সেই পুরনো শকুন। তাই আজ আবারো সময় এসেছে যুদ্ধে যাবার, নতুন ইতিহাস লেখার।

একটি যুদ্ধাপরাধীও যেন মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই না পেতে পারে সেটি নিশ্চিৎ করার দায়িত্ব আজ আপনার হাতে, আপনি কি প্রস্তুত একুশ শতকের মুক্তিযোদ্ধা হতে?? তবে আসুন, হাতে হাত রেখে গড়ে তুলি মানব বন্ধন-

আগামীকাল, ৬ ফেব্রুয়ারি, ২০১৩, বুধবার

স্থান: রাজু ভাষ্কর্য, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আয়োজনে: ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সর্বস্তরের বিতার্কিকরা

আসুন কণ্ঠে কন্ঠ মিলাই আর সরকারের কাছে এই বার্তাটি পৌঁছে দেই- শহিদেরা মরে নাই, তারা যুগে যুগে জন্মায় !! আপনার আর আমার মাঝেই!!!

একটাই দাবী- সকল যুদ্ধাপরাধীর ফাঁসী চাই !!!!

৭ম ইউআইইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১৩ , ফলাফল

কলেজঃ চ্যাম্পিয়নঃ আরডিএস একুশ
        রানার আপঃ এনডিসি গোল্ড

বিশ্ব বিদ্যালয় বাংলাঃ চ্যাম্পিয়নঃ এন এস ইউ
                   রানার আপঃ ইউ আই ইউ অরেঞ্জ

বিশ্ববিদ্যালয় ইংরেজিঃ
          চ্যাম্পিয়নঃ ইউ আই ইউ
        রানার আপঃ এন এস ইউ