বৃহস্পতিবার, ৭ জুন, ২০১২

টিআইবি ডিএমসিডিসি দুর্নীতি বিরোধীবিতর্ক উৎসব ফলাফল


টিআইবি ডিএমসিডিসি দুর্নীতি বিরোধীবিতর্ক উৎসব


ক্লাব বিতর্ক ঃ চ্যাম্পিয়ন গ্রুপ অব ডিবেটার্স
            রানার আপঃ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি 

আন্ত মেডিকেল বিতর্কঃ   চ্যাম্পিয়ন ঢাকা মেডিকেল কলেজ

মঙ্গলবার, ৫ জুন, ২০১২

প্রথমআলো আরডিএস ৩য় জাতীয় বিতর্ক উৎসব ২০১২

                                                     স্থানঃ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ
তারিখঃ ১৪ জুন থেকে ১৬ জুন 
প্রথমআলো আরডিএস ৩য় জাতীয় বিতর্ক প্রতিযোগতায় দুটি বিভাগ থাকছে

স্কুল বিতর্ক
কলেজ বিতর্ক 
নিয়মঃ সকল বিতর্ক সংসদীয় ফরম্যাটে হবে  
নিবন্ধন ফিঃস্কুল বিতর্ক ৫০০ টাকা 
                    কলেজ বিতর্ক ৬০০ টাকা 
নিবন্ধন সময়ঃ ১২ জুন থেকে ১৩ জুন

যোগাযোগ:      সাবিরঃ ০১৮৩৫৬০১৩৯৪ 
                         তৌসিফ ০১৬৮০৪৬৬৪১৪

আরো জানতে fb event







সোমবার, ৪ জুন, ২০১২

৯ম আইডিসি বিতর্ক উৎসব ২০১২ ফলাফল

শিশু বিতর্কঃ
চ্যাম্পিয়নঃ গেগরিয়ান ডিবেটিং ক্লাব
রানার আপঃ আইডিয়াল ডিবেটিং ক্লাব

স্কুল বিতর্কঃ
চ্যাম্পিয়নঃ এমজিবিএসডিসি প্রকর্ষ
রানার আপঃ  আইডিসি

কলেজ বিতর্কঃ

চ্যাম্পিয়নঃ  এনডিডিসি নিউটন
রানার আপঃ আরডিএস একুশ

প্রথমআলো এমজিবিএসডিসি ১২তম আন্তস্কুল , ৪র্থ শিশু , ৩য় ক্লাব বিতর্ক প্রতিযোগিতা এবং কর্মশালা ২০১২

তারিখ ঃ ২০ মে - ২৫ মে

স্থান ঃ মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়
যে সব বিভাগ থাকছে
শিশু বিতর্কঃ ৫- ৭ শ্রেনী
আন্তস্কুল বিতর্কঃ ৮-১০ শ্রেনী
আন্ত ক্লাব বিতর্কঃ কলেজ ও বিস্ববিদ্যালয়
কর্মশালাঃ নুতুন বিতার্কিকদের জন্য


নিবন্ধন সময় ঃ ১৭ জুন থেকে ১৯ জুন

নিবন্ধন ফিঃ শিশু বিতর্ক ৪০০ টাকা , স্কুল ও ক্লাব বিতর্ক ৬০০ টাকা


যোগাযোগ ঃ অমিত ঃ০১৬৭৫২৭৫০৯৩

আরো জানতে fb event

শনিবার, ২৬ মে, ২০১২

b-skan debate competition

জাগো হে নবীন, ভিন্নভাবে সক্ষমদের জন্যে চাই সমাজ প্রতিবন্ধকতাহীন” স্লোগানকে সামনে রেখে ঢাকাতে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে বর্তমান প্রজন্মের নবীনদের মাঝে প্রতিবন্ধিতা বিষয়ে জাগরণ সৃষ্টি করতে চাই আমরা। যেহেতু অদূর ভবিষ্যতে এই সব তরুণেরাই এক একজন লেখক, শিল্পী, স্থপতি, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ হয়ে ভূমিকা রাখবে দেশের মজবুত ভিত্তি গঠনে। যাদের নিয়ে আমরা স্বপ্ন দেখতে পারি ভিন্নভাবে সক্ষম মানুষদের জন্যে বসবাসযোগ্য আগামীর বাংলাদেশের।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেনীর ছাত্র-ছাত্রীরা এই বিতর্কে অংশ নিতে পারবে। মোট আটটি স্কুল ও কলেজের মধ্যে আয়োজিত বিতার্কিকেরা ষোলটি দলে বিভক্ত হয়ে দু’দিন ব্যাপী নক আউট পদ্ধতিতে লড়বে আকর্ষণীয় ট্রফির জন্যে। বিচারকদের রায়ে নির্বাচিত বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল এবং শ্রেষ্ঠ বিতার্কিকদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হবে ১৪ই জুলাই, ২০১২ বি-স্ক্যান বর্ষপূর্তী অনুষ্ঠানে।

আগ্রহী স্কুল ও কলেজকে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। প্রতিযোগিতার স্থান ও সময় যথা সময়ে জানানো হবে।

মোহাম্মাদ জাহিদুল আলমঃ ০১৯১১২৫১৬৯২
তানজির ইসলামঃ ০১৭২০৮২৮৮১৫
ইমেলঃ info@b-scan.org
ওয়েবঃ www.b-scan.org
___________________________________________

প্রতিযোগিতার নিয়মাবলি

বিতার্কিকদের যোগ্যতা :
১. বিতার্কিকদেরকে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক (নবম থেকে দ্বাদশ শ্রেনী) পর্যায়ের শিক্ষার্থী হতে হবে।
২. কোন স্কুল বা কলেজ থেকে একাধিক দল নেয়া হবে না।
৩. প্রত্যেক দলে তিনজন করে বিতার্কিক এবং একজন স্ট্যান্ডবাই থাকবেন, তিনজনের মাঝে একজন দলনেতা থাকবেন।
৪. যে চারজন বিতার্কিকের নাম প্রেরণ করা হবে কোন অবস্থাতেই তাদের বাইরে কেউ বিতর্ক করতে পারবেন না।

বিতর্কের পদ্ধতি :
প্রতিযোগিতার বিতর্কসমূহ সনাতনী পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

প্রথম রাউন্ড :
১. নাম জমা দেয়ার ভিত্তিতে দল সমূহকে ক্রমান্বয়ে ডাকা হবে। দলগুলো লটারির মাধ্যমে স্ব স্ব দলগত ক্রমিক নম্বর সংগ্রহ করবে। প্রথম বিতর্ক (১ বনাম ২, ৩ বনাম ৪) এভাবে প্রথম রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হবে।
২. প্রথম রাউন্ডের বিষয় প্রতিযোগিতার ব্রিফিং সেশনে জানিয়ে দেয়া হবে এছাড়া ২য় রাউন্ড, সেমিফাইনাল এর ১ ঘন্টা আগে এবং ফাইনাল এর বিষয় বিতর্কের সেমি-ফাইনালের শেষে জানিয়ে দেয়া হবে।
৩. প্রতিযোগী দুটি দল মঞ্চে এসে টসের মাধ্যমে পক্ষ বিপক্ষ নির্ধারণ করবে। টসে বিজয়ী দল পক্ষ-বিপক্ষ নির্ধারণের সুযোগ পাবে। উভয় দলকে বিতর্ক শুরুর নির্ধারিত সময়ের ৩০মিনিট পূর্বে রিপোর্ট করতে হবে।
৪. বিতর্কের নির্ধারিত সময়ের পরে উপস্থিতি অনুপস্থিতি হিসেবে গণ্য হবে ।
৫. বিতর্কের স্থান নিয়ে কোন আপত্তি করা চলবে না। সময় সংক্রান্ত কোনরূপ আপত্তি গ্রহণযোগ্য হবে না।


দ্বিতীয় রাউন্ড :
১ম রাউন্ডে বিজয়ী দলগুলোর মধ্যে নম্বরের গড় পার্থক্যের ভিত্তিতে (১ বনাম ৮, ২ বনাম ৭) ২য় রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হবে।

সেমি-ফাইনাল :
২য় রাউন্ডের বিজয়ী দলগুলোর মধ্যে নম্বরের গড় পার্থক্যের ভিত্তিতে
(১ বনাম ৪, ২ বনাম ৩) বিতর্কের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

ফাইনাল:
সেমিফাইনালে বিজয়ী দু’টো দলের মধ্যে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে।

১. প্রত্যেক বিতার্কিক ৩ মিনিট করে সময় পাবেন।২:৫০ মিনিটের মাথায় সতর্ক সংকেত এবং ৩ মিনিটের সময় চুড়ান্ত সংকেত দেয়া হবে। ৩ মিনিটের বাইরে বক্তৃতা দীর্ঘায়িত করলে তার পয়েন্ট কাটা যাবে।
২. যুক্তিখন্ডনের জন্য দলনেতারা আলাদা ২ মিনিট বলার সময় পাবেন।
৩.কোন অসঙ্গতিপূর্ণ ও ভুল তথ্য প্রদান বা অন্যকোন কারণে বিচারকগণ প্যানাল্টি প্রদান করতে পারবেন।


বিষয় ও পক্ষ নির্ধারণ :
১. বিষয় আয়োজকবৃন্দ কর্তৃক নির্বাচিত হবে এবং এ বিষয়ে কোন আপত্তি গ্রহণ করা হবে না।
২. বিষয় প্রদানের পর টসের মাধ্যমে বিজয়ী দল তাদের পছন্দমতো পক্ষ-বিপক্ষ নির্ধারণের সুযোগ পাবেন।
৩. একবার পক্ষ নির্ধারণের পর তা পরিবর্তনের আর কোন সুযোগ থাকবে না।

বিচারকার্য :
১. আয়োজকবৃন্দ কর্তৃক মনোনীত বিচারক প্যানেল বিচারকার্য সম্পন্ন করবেন।
২. কোন বিচারকের বিপক্ষে কোন দল বা প্রতিষ্ঠানের কোনরূপ অভিযোগ গ্রহণ করা হবে না। এক্ষেত্রে আয়োজকবৃন্দের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

ফলাফল:
১. প্রথম রাউন্ড থেকেই সকল বিতর্কের ফলাফল ব্যালটে দেয়া হবে। এ বিষয়ে কোন আপত্তি গ্রহণ করা হবে না।
২. ফলাফলের ক্ষেত্রে বিচারকমণ্ডলীর রায় চূড়ান্ত বলে গণ্য হবে। এই রায়ের বিপক্ষে কোন অভিযোগ গ্রহণ করা হবে না। তবে কোন দল প্রয়োজন মনে করলে লিখিত আবেদনের প্রেক্ষিতে বিচারকদের রায় সম্বলিত সীট দেখতে পারবেন।

অভিযোগ :
কোন ক্ষেত্রে উপরোক্ত নিয়মাবলীর ব্যতিক্রম ঘটলে রিপোর্টিং ডেস্কে লিখিত অভিযোগ পেশ করা যাবে।আয়োজক কর্তৃপক্ষ সে বিষয়ে খতিয়ে দেখবেন এবং মতামত ও সিদ্ধান্ত প্রকাশ করবেন।


বি:দ্র: প্রতিযোগিতার সকল বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


ফলাফল:
১. প্রথম রাউন্ড থেকেই সকল বিতর্কের ফলাফল ব্যালটে দেয়া হবে। এ বিষয়ে কোন আপত্তি গ্রহণ করা হবে না।
২. ফলাফলের ক্ষেত্রে বিচারকমণ্ডলীর রায় চূড়ান্ত বলে গণ্য হবে। এই রায়ের বিপক্ষে কোন অভিযোগ গ্রহণ করা হবে না। তবে কোন দল প্রয়োজন মনে করলে লিখিত আবেদনের প্রেক্ষিতে বিচারকদের রায় সম্বলিত সীট দেখতে পারবেন।

অভিযোগ :
কোন ক্ষেত্রে উপরোক্ত নিয়মাবলীর ব্যতিক্রম ঘটলে রিপোর্টিং ডেস্কে লিখিত অভিযোগ পেশ করা যাবে।আয়োজক কর্তৃপক্ষ সে বিষয়ে খতিয়ে দেখবেন এবং মতামত ও সিদ্ধান্ত প্রকাশ করবেন।


বি:দ্র: প্রতিযোগিতার সকল বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

মঙ্গলবার, ২২ মে, ২০১২

বিতর্কের বিষয় ক্ষুধা

আগামী দিনের সংকট  ক্ষুধার নয় পরিবেশের।
আমাগীদিনেই  ক্ষুধাই জুদ্ধের কারণ হবে।
আফ্রিকার সবচেয়ে বড় সমস্যা ক্ষুধা নয় গৃহ যুদ্ধ।
খাদ্য সহায়তা ক্ষুধার্থ মানুষ তৈরি করে।
জন সংখ্যা বৃদ্ধি কোন ভাবেই ক্ষুধার মুল হতে পারে না ।
সকল ক্ষুধার মুলে খাদ্য সংকট নয় দায়ি কুটনৈতিক সংকট

বিতর্কের বিষয় ক্ষমতা

ক্ষমতায় স্বৈরাচার সৃষ্টি অনিবার্য। 
ক্ষমতার স্বাদ ক্ষীয়মান।
বিদ্যমান কাঠামোতে দরিদ্যের ক্ষমতায়ন অসম্ভব ।
দেশপ্রেম নয় , ক্ষমতার মোহই সকল সাম্রিক শাশনের উৎস উদ্দীপনা।
ক্ষমতার অপ্যব্যবহার না করে ক্ষমতা সৃষ্টি সম্ভব নয়

রবিবার, ২০ মে, ২০১২

বিতর্কের বিষয় গনতন্ত্র

গনতন্ত্রে গণ আছে তন্ত্র নেই
৩য় বিশ্বে গনতন্ত্র মুর্খের শাসন ।
পশ্চিমা দুনিয়ার সবচেয়ে বড় প্রতারনা গনতন্ত্র।
দরিদ্য  বিশ্বে গনতন্ত্র আভিজাত্যের জন্মদাতা ।
৩য় বিশ্বে গনতন্ত্র মানে সামরিক বাহিনীর কনসেশন।
অর্থনৈতিক সু স্বাধীনতা ব্যতীত গনতন্ত্র অর্থহীন ।